,

ক্যাম্পাসে অনুমতি ছাড়া ভাস্কর্য নির্মাণের ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ শনিবার বিকেল ৩টা থেকে ভাষ্কর্যের ‘বেজমেন্টে’র (ভিত্তি) নির্মাণ কাজ শুরু করা হবে বলেও জানিয়েছে তারা।

ইতিমধ্যে ভাস্কর্য নির্মাণের অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান জানিয়েছেন তিনি এ বিষয়ে অবহিত নন।

শনিবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা অতীব প্রয়োজন। যার জন্য আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি, সেই রাষ্ট্রের সর্বোচ্চ বিদ্যাপীঠে আজও পর্যন্ত তাঁর কোন ভাস্কর্য নির্মাণ করা হয়নি। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করতে যাচ্ছি।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আজ (শনিবার) বিকাল ৩টা থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হবে। গান মেটাল দিয়ে তৈরি ভাষ্কর্যটির বেজমেন্ট (ভিত্তি) হবে ৫ ফুট আর উচ্চতা হবে ২.৫ ফুট। ভাস্কর্যটি নির্মাণ করেছেন ভাষ্কর রাশা ও উত্তম ঘোষ।

আগামীকাল ১০ জানুয়ারি (রবিবার) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রবিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে “অবিনশ্বর বঙ্গবন্ধু” নামে ভাস্কর্যটির উদ্বোধন করা হবে। শতবর্ষ উপলক্ষ্যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপহার দেওয়া হবে।

তবে ভাষ্কর্য নির্মাণের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান বলেন, আমি এ রকম কিছু তো জানি না। তোমার থেকেই জানলাম। এরকম কোন অনুমোদন নাই।

এদিকে, অনুমতি না পেলেও ভাস্কর্য নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, এর আগেও কয়েকবার ভাস্কর্য নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছিলো। কিন্তু তারা অনুমতি দেননি। এবার অনুমতি না দিলেও আমরা ভাস্কর্য নির্মাণ করবো।

বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য