,

চলতি সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : চলতি সপ্তাহেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। আগামী ৫-৬ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার পর ফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রণালয় ও বোর্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে হলে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করতে হয়। আগামী সোমবার (৪ জানুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হবে। সেখান থেকে নথিপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ৫ অথবা ৬ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। তখন এইচএসসির ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিডিউল পেলে আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ফল প্রকাশ করা হবে।

এইচএসসির গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ‌্যাপক নেহাল আহমেদ বলেন, ‘এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রস্তুত আছে। তবে অধ্যাদেশ জারি সংক্রান্ত জটিলতার কারণে তা প্রকাশ করা সম্ভব হয়নি। অধ্যাদেশ জারির পর রেজাল্ট প্রকাশ করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি, আগামী বুধবার (৬ জানুয়ারি) রাষ্ট্রপতি মহোদয় অধ্যাদেশ জারি করবেন। এরপর আমরা রেজাল্ট প্রকাশ করব। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না।’

এর আগে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য