শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে গাড়ি কেটে বের করা হল তিন বোনসহ ৪ জনের লাশ

news-image

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর বেলাবোতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ বোনসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ প্রাইভেটকারের স্টিয়ারিংয়ের সাইড কেটে বের করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা দরিকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা বেইজিং ডাইং অ্যান্ড উইভিং ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার নোয়াব আলী (৫৪), নরসিংদীর পলাশ উপজেলার চলনা গ্রামের সমাজকল্যাণ কর্মকর্তা খায়রুন্নাহার (৩৫), তার ছোটবোন তিষা (২২) ও কামনা (২৪)। আহত লুনা বেগমকে (৩৭) মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, নোয়াব আলী নরসিংদীর পলাশ উপজেলার চলনা গ্রামের খায়রুন্নাহার ও তার তিন বোনকে নিয়ে প্রাইভেটকারে ভৈরবে ঘুরতে যান। ঘুরা শেষে ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারাক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হন। আহত লুনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কাজল মিয়া জানান, হঠাৎ বিকট শব্দ। তাকিয়েই দেখি একটা প্রাইভেটকার একটি বাসের ভেতর ঢুকে যাচ্ছে। প্রথমে চিৎকারের শব্দ শুনতে পেলাম। বাসটি প্রাইভেট কারটিকে নিচে ফেলে রাস্তায় ঘসতে ঘসতে অনেক দূর নিয়ে যায়। পরে এগিয়ে গিয়ে দেখি চারজনই মারা গেছেন। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান বলেন, দুটি গাড়িরই প্রচণ্ড গতিবেগ ছিল। তাই সংঘর্ষের সঙ্গে সঙ্গে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চার যাত্রী মারা যান।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ