,

সবচেয়ে বাজে ছবি কি ‘কুলি নাম্বার ওয়ান’?

news-image

বিনোদন ডেস্ক : ট্রেনের ছাদের ওপর ছুটতে ছুটতে আচমকা ঝাঁপ দিলেন বরুণ ধাওয়ান। তারপর? রেললাইনে বসে থাকা বধির শিশুকে ট্রেন আসার ঠিক কয়েক সেকেন্ড আগেই বাঁচিয়ে নিলেন নায়কসুলভ ভঙ্গিতে।

ডেভিড ধাওয়ানের ‘কুলি নাম্বার ওয়ান’-এর এই দৃশ্য নিয়ে দর্শকদের হাসির রোল উঠেছে! ছবি মুক্তি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রোল, মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে ১৯৯৫ সালের ক্ল্যাসিক কমেডির রিমেক হজম করতে কষ্ট হচ্ছে সিংহভাগ হিন্দি সিনেমাপ্রেমীর। ইন্টারনেট মুভি ডেটাবেজ তথা আইএমডিবির রেটিংও বলছে এই কথা।

আইএমডিবিতে বরুণ-সারা অভিনীত ‘কুলি নাম্বার ওয়ান’ ১.৩ রেটিং পেয়েছে। হিসাব বলছে ‘রেস থ্রি’ ও ‘হিম্মতওয়ালা’র চেয়েও নিচে রয়েছে এই ছবি। আইএমডিবিতে এই দুই ছবির রেটিং যথাক্রমে ১.৯ ও ১.৭। ‘কুলি নাম্বার ওয়ান’-এর মতোই এই ছবি দুটিও রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছিল।

প্রায় ২৩ হাজার দর্শকের দেওয়া রেটিংয়ের ওপর ভিত্তি করে আইএমডিবির প্রায় তলানিতে এসে ঠেকেছে ‘কুলি নাম্বার ওয়ান’। তবে ছবিটির স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন জানিয়েছে, ২০২০ সালের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে গোবিন্দ ‍ও কারিশমা কাপুর অভিনীত ছবির রিমেকটি। যদিও এই ছবির চেয়েও নিচে রয়েছে মহেশ ভাট পরিচালিত ‘সড়ক টু’। ট্রেলারে রেকর্ড ডিজলাইকের সঙ্গেই আইএমডিবি রেটিং পেয়েছে ১।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য