,

করোনায় মারা গেলেন তিতুমীর কলেজের শিক্ষক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়।

তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন জানান, গত ৮ ডিসেম্বর করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে সাইফুল হকের। অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তার মৃত্যু হয়।

অধ্যাপক সাইফুল হকের স্ত্রী-সন্তানও করোনাভাইরাসে আক্রান্ত।

অধ্যাপক সাইফুল হকের ছোট ভাই টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) জাহিদুল হাসান জানান, শ্বাসকষ্টের সমস্যা ছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন তার ভাই। মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই দাফন করা হবে।

ত্রয়োদশ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দেন অধ্যাপক সাইফুল হক। তিতুমীরে আসার আগে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য