,

বিশ্ব সাইবার নিরাপত্তা ইনডেক্সে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : : বিশ্ব সাইবার নিরাপত্তা বা গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্সে ৮ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। যুক্তরাজ্যের জাতীয় সাইবার সিকিউরিটি ইনডেক্স এ ফলাফল প্রকাশ করেছে।

বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে ৪৪ দশমিক ১৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৬৫। ২০১৮ সালে প্রকাশিত একই ইনডেক্সে ২৫ দশমিক ৯৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৭৩।

এ ইনডেক্সে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। আর শীর্ষে আছে ভারত। ৫৯ দশমিক ৭৪ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ৩৫ এ। এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তান ৬৬, নেপাল ৯৩, শ্রীলঙ্কা ৯৮, ভুটান ১১৫, আফগানিস্তান ১৩২ এবং মিয়ানমান ১৩৯ অবস্থানে আছে।

কোন দেশের সাইবার আক্রমণ প্রতিহত বা প্রতিরোধ করার ক্ষমতার ওপর ভিত্তি করে যুক্তরাজ্যের জাতীয় সাইবার সিকিউরিটি ইনডেক্স এ র‍্যাংকিং প্রণয়ন করে। ৯৬ দশমিক ১ পয়েন্ট নিয়ে এ তালিকার শীর্ষে অবস্থান করছে গ্রীস। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে চেক রিপাবলিক এবং এস্তোনিয়া।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য