,

করোনাভাইরাস: ফের লকডাউনে ভুটান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ভুটানে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বুধবার থেকে আগামী সাত দিন এই লকডাউন কার্যকর থাকবে। দেশটির সরকার গতকাল মঙ্গলবার এই লকডাউনের ঘোষণা দেয়।

ভুটানের প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে বলা হয়েছে, ‘থিম্পু, পারো, লামোইঝিংখায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। মঙ্গলবার সকালেই আন্তঃরাজ্য যাতায়াত বন্ধ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জাতীয় কোভিড নিয়ন্ত্রণ টাস্কফোর্স আরও কড়া নিয়ম জারি করতে চাইছে।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটা জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকেরদ চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে।’

লকডাউন সাতদিন পর্যন্ত চালু থাকবে নাকি আরও বাড়বে, এ ব্যাপারে দেশটির সরকারি বিবৃতি বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের গতিপ্রকৃতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভুটানে এ পর্যন্ত ৪৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন। তবে এ পর্যন্ত দেশটিতে করোনায় একজনেরও মৃত্যু হয়নি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা