,

আফগান সাংবাদিককে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় শহর গাজনিতে মসজিদে যাওয়ার পথে রাহমাতুল্লাহ নেকজাদ নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই নিয়ে গত দুই মাসে দেশটিতে তিনজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেন। গতকাল সোমবার গাজনি প্রদেশের পুলিশের মুখপাত্র আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির কাছে মসজিদে যাওয়ার সময় সাংবাদিক নেকজাদকে সাইলেন্সড পিস্তল থেকে গুলি করে হত্যা করা হয়।

এএফপির বরাত দিয়ে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির কাছেই সাংবাদিক রাহমাতুল্লাহ নেকজাদকে গুলি চালিয়ে হত্যা করা হয়। আফগান জার্নালিস্ট সেফটি কমিটি সূত্রে জানা গেছে, ৪০ বছর বয়সী নেকজাদ এএফপি এবং আলজাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। এমনকি তালেবানও এর দায় অস্বীকার করেছে। গোষ্ঠীটির মুখপাত্র জাইবুল্লাহ মুজাহিদ বলেন, ‘এ হত্যাকাণ্ডকে আমরা দেশের জন্য বড় ক্ষতি মনে করি।’

ডিসেম্বরেই দেশটিতে গুলি চালিয়ে গাড়িচালকসহ হত্যা করা হয় এক টিভি চ্যানেলের উপস্থাপিকাকে। ২০ বছর বয়সী মালালাই মাইওয়ান্দ এনিকাস রেডিও ও টেলিভিশন চ্যানেলে চার বছরেরও বেশি সময় ধরে উপস্থাপিকা হিসেবে কাজ করছিলেন। সাংবাদিকতা ছাড়াও নারী ও শিশু কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন এ উপস্থাপিকা।

এর আগে ২০১৭ সালে এনিকাস রেডিওর এক গাড়িচালকসহ বেশ কিছু কর্মী মারা যান অফিসের পাশেই একটি হামলায়। ২০১৮ সালে এই রেডিও স্টেশনের পরিচালককে গুম করে অজ্ঞাত কিছু ব্যক্তি। এ ছাড়া শুধু ২০১৯ সালেই অন্তত ১০ জন সাংবাদিক খুন হয়েছেন আফগানিস্তানে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি