শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপিকে চায় পশ্চিমবঙ্গের মানুষ : অমিত শাহ

news-image

কলকাতা প্রতিনিধি : পশ্চিমবঙ্গে আবার সরকার উৎখাতের ডাক দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ রোববার বিজেপি আয়োজিত এক রোড শোতে অংশ নিয়ে তিনি বলেন, বাংলাকে সন্ত্রাসমুক্ত করে সোনার বাংলা গড়ে দেবে বিজেপি। এই রোড শো প্রমাণ করেছে, এই বাংলার মানুষ বিজেপিকে চায়। আসন্ন নির্বাচনে বিজেপি উপড়ে দেবে মমতা দিদিকে। বাংলায় আসবে বিজেপি।

বিজেপি নেতা অমিত শাহ আজ রোববার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন। কলকাতায় রাত কাটিয়ে সকালেই তিনি শান্তিনিকেতনে যান। কবিগুরুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের পর তিনি রবীন্দ্র ভবন ঘুরে দেখেন। এরপর তিনি ঘুরে দেখেন উত্তরায়ণ, উপাসনা গৃহ, সংগীত ভবনসহ কবিগুরুর স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন।

সংগীত ভবনে অমিত শাহর সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনি শান্তিনিকেতনের বাংলাদেশ ভবন ঘুরে দেখেন। সেখানে তিনি বিশ্বভারতীর উপাচার্য, অধ্যাপক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেন। ২০১৮ সালের ২৪ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেছিলেন।

দুপুরে শান্তিনিকেতনের রতন পল্লির বাউলশিল্পী বাসুদেব দাসের বাসভবনে মধ্যাহ্নভোজ করেন অমিত শাহ। মধ্যাহ্নভোজে বাঙালি ঘরানায় রান্না করা নিরামিষ খাবার খান তিনি। এর আগে বাসুদেব দাসের বাসভবনের পাশে শিবমন্দিরে পূজা দেন বিজেপি নেতা।

মধ্যাহ্নভোজ সেরে অমিত শাহ চলে যান বোলপুরের ডাকবাংলো মোড়ে। সেখান থেকে বিজেপি আয়োজিত একটি রোড শোতে অংশ নেন তিনি। রোড শোতে অংশ নিয়ে অমিত শাহ বলেন, ‘ভারতের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এখনো রবীন্দ্র আদর্শে আবর্তিত হয়। কবিগুরু আমাদের সবার চিন্তা, মনন, ভালোবাসায় মিশে আছেন।’

অমিত শাহ বলেন, ১০ বছর এই বাংলায় উন্নয়ন হয়নি, হয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি, নির্যাতন, অত্যাচার আর খুনখারাবি। সেই নির্যাতন থেকে এই বাংলার মানুষকে মুক্ত করে সোনার বাংলা উপহার দেবে মোদিজি। এই বাংলা থেকে উৎখাত করবে দিদির সরকারকে।

এদিকে অমিত শাহর শান্তিনিকেতন সফর ঘিরে প্রচারিত একটি পোস্টার নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে শান্তিনিকেতন ও কলকাতায়। ওই পোস্টারে কবিগুরুর ওপরে ছবি ছিল অমিত শাহর। এতে কবিগুরুকে অসম্মান করা হয়েছে, এই অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে কলকাতার জোড়াসাঁকোয় তৃণমূল কংগ্রেস এবং শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে বাউলশিল্পীরা বিক্ষোভ সমাবেশ করেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ