,

সৌদিতে করোনার টিকা দেয়া শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া শুরু করেছে সৌদি সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা দেয়ার কর্মসূচি শুরু করেছে বৃহস্পতিবার থেকে। ২৪ ঘণ্টায় দেড় লাখ মানুষ টিকা নেয়ার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছেন। খবর আলজাজিরার।

ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান বুধবার দেশটিতে এসে পৌঁছায়। টিকা হাতে পাওয়ার পরদিনই তা দেয়া শুরু করল সৌদি আরব।

সৌদিতে প্রথমে টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া আছেন। টিকা নেয়ার পর তিনি বলেছেন, ‘আমরা জনগণকে নিশ্চিত করছি যে, এই টিকা নিরাপদ।’’

মধ্যপ্রাচ্যে বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তবে তারা বাহরাইনের আগেই এই টিকা পেয়ে তার প্রয়োগ শুরু করল।

গত মাসে সংযুক্ত আরব আমিরাত চীনা প্রতিষ্ঠানের উদ্ভাবিত সিনোভেক টিকাদান কর্মসূচি শুরু করে।

৩৪ মিলিয়ন জনসংখ্যার সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারের বেশি মানুষ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য