,

ফতুল্লায় হঠাৎ বিস্ফোরণে সেপটিক ট্যাংক চূর্ণবিচূর্ণ, নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় হঠাৎ বিস্ফোরণে সেপটিক ট্যাংক চূর্ণবিচূর্ণ হয়ে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। গ্যাস জমে ট্যাংকে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় সোলায়মান-সাইদ সহোদরের তিনতলা বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।

নিহত হলেন- রামারবাগ এলাকার মামুনের ছেলে জিসান (৯), গার্মেন্ট শ্রমিক রাজ্জাক (৩২)।

আহতরা হলেন- একই এলাকার পিয়ার আলীর ছেলে সাকিব (১০) ও খাইরুলের স্ত্রী সাইদা বেগম (৩৫)।

বাড়িওয়ালা সাইদের স্ত্রী আখি আক্তার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বাড়ির নিচ তলার ডান পাশের একটি রুমের নিচে সেপটিক ট্যাংকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রুমে ব্যাচেলর চারজন পুরুষ ভাড়া থাকতেন। তারা বিজয় দিবসে গ্রামের বাড়ি গিয়েছেন তাই রুমে কেউ ছিল না।

বিস্ফোরণে ট্যাংকের উপরের অংশ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং রুমের দেয়াল ও দরজা ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়ির পাশ দিয়ে একটি গলি সড়ক ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের দেয়াল ঘেষে মেইন রোডে গিয়ে মিলেছে। সেই গলি সড়ক দিয়ে কয়েকজন পথচারী যাচ্ছিলেন মেইন রোডের দিকে।

এসময় বিকট শব্দে সোলায়মান-সাইদ সহদরের বাড়ির সেপটি ট্যাংক বিস্ফোরণ ঘটে। এতে অন্তত চারজন আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, আহতদের মধ্যে এক শিশুসহ দুজন নিহত হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন নারীসহ দুজন। তাদের অবস্থাও গুরুতর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য