,

সহজে তৈরি করুন দুধ চিতই

news-image

হেমন্তের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদর গায়ে মুড়িয়ে এসে গেছে শীত। আর শীত মানেই বাহারি পিঠা-পুলির আয়োজন। এরই মধ্যে প্রতিটি ঘরে ঘরেই শুরু হয়ে গেছে পিঠা উৎসব। এই শীতে আপনিও ঘরেই তৈরি করুন মজাদার দুধ চিতই পিঠা। রেসিপিও একদম সহজ। জেনে নিন-

উপকরণ

১. আতপ চালের গুড়া- তিন কাপ

২. খেজুরের গুড়- ১ কেজি/ খেজুরের রস- দেড় কেজি।

৩. দুধ ২ লিটার

৪. পানি ১ লিটার

৫. নারকেল ১ কাপ

৬. পরিমাণমতো লবণ

যেভাবে তৈরি করবেন দুধ চিতই পিঠা

প্রথমে একটি পাত্রে পানি, দুধ ও গুড় জাল দিয়ে ঢেকে রাখুন। তারপর পরিমাণমতো পানি চালের গুড়া, ১ থেকে ২ কাপ নারকেল ও সামান্য লবণ মিশিয়ে মাঝারি ঘনত্বের গোলা বানিয়ে নিন এবং গোলা চুলায় দিন। ভালো করে নাড়ুন। যখন গরম হয়ে ধোঁয়া উঠবে তখন নামিয়ে নিন।

এবার পিঠাগুলো তৈরি করার জন্য মাটির খোলা বা লোহার ছাঁচ ব্যবহার করুন। ছাঁচে তেল দিয়ে মুছে মুছে চালের গুড়োর গোলা ঢেলে দিন। বুদবুদ উঠলে ঢেকে দিন। এর কিছুক্ষণ পরে পিঠাগুলো উঠিয়ে গরম রসের মধ্যে দিয়ে ঢেকে রাখুন। ব্যাস, রাতভর এভাবেই ভিজিয়ে রেখে পরদিন সকালে পরিবেশন করুন মজাদার দুধ চিতই পিঠা।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়