,

টস জিতে ফিল্ডিংয়ে তামিমের দল

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্বের ম্যাচ শেষ। আজ সোমবার থেকে মাঠে গড়িয়েছে নকআউট পর্বের খেলা। নকআউট পর্বের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও বেক্সিমকো ঢাকা।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি শুরু হয়েছে দুপুর সাড়ে ১২টায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস।

এই ম্যাচের জয়ী দল উঠবে কোয়ালিফায়ার রাউন্ডে। আর হারলে আজই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। তাই দুই দলের জন্যই জয় ছাড়া বিকল্প নেই।

টুর্নামেন্টে আট ম্যাচ খেলে চারটিতে জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মুশফিকুর রহিমের ঢাকা। অন্যদিকে সমান ম্যাচ খেলে শেষ ম্যাচের জয়ে নকআউট পর্ব নিশ্চিত করা বরিশাল আছে চতুর্থতে।

দিনের আরেক ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে আসরের দুই হেভিওয়েট দল জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। ওই ম্যাচের জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। আর পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। ম্যাচটি মাঠে গড়াবে বিকেল সারে ৪টায়। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে আগামী ১৫ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর হবে ফাইনাল।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের