,

নিউমোনিয়ায় মারা গেলেন গোয়েন্দা লেখক জন ক্যারি

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটেনের বিখ্যাত গোয়েন্দা উপন্যাসের লেখক জন লে ক্যারি ৮৯ বছর বয়সে মারা গেছেন। বিবিসি জানিয়েছে, দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ডের লেখক ক্যারি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

জনি গেলার ক্যারিকে ইংরেজি সাহিত্যের অবিসংবাদিত লেখক বলতেন। মৃত্যুর পর তিনি শোক জানিয়েছেন এভাবে, ‘এমন কাউকে আমরা আর দেখবো না।’

তিনি বলেছেন, ‘ইংরেজি সাহিত্যের এক মহিরুহুকে আমরা হারালাম। তার মেধা, লেখনির ক্ষমতা অতুলনীয়। আমি হারিয়েছি বন্ধুকে, হারিয়েছি মেনটরকে-যার থেকে সব সময় অনুপ্রেরণা খুঁজতাম।’

লেখকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জন লে ক্যারির মৃত্যু সংবাদ আমাদের দুঃখের সঙ্গে ঘোষণা করতে হচ্ছে। শনিবার রাতে তিনি নিউমোনিয়ায় ভুগে মারা গেছেন।’

তার মৃত্যু যে করোনা সংক্রান্ত নয়; সেটিও পারিবারিক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

ক্যারির প্রায় ২৫টির মতো কাজ থেকে সিনেমা বানানো হয়েছে।

ডেভিড জন মুর কর্নওয়েল তার আসল নাম হলেও জন লে ক্যারি নামেই পরিচিতি পান। বিশ্বব্যাপী আলোচনায় আসেন ১৯৬৩ সালে, দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড প্রকাশিত হওয়ার পর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য