,

আখাউড়া-আগরতলা সড়কের আখাউড়া  অংশে নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা প্রস্তাবিত ৪ লেন সড়কের আখাউড়া অংশে নকশা কিছুটা পরিবর্তনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  সোমবার সকালে আখাউড়া-আগরতলার সড়কের গাজির বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন এডভোকেট আকসির এম চৌধুরী , শামসুল ইসলাম , কুদ্দুস চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন বলেন, প্রস্তাবিত সড়কটি মোগড়া ইউনিয়নের তুলাবাড়ী থেকে সোজা না নিয়ে
আকাবাকা করে নেয়া হয়েছে। বর্তমান নকশা অনুযায়ী সড়কের কাজ করা হলে দক্ষিণ ইউনিয়নের ৩টি মসজিদ, ৩টি মার্কেট, ৭টি কবর স্থান ও ৩ টি ঈদগাহ চারলেন সড়কে বিলিন হয়ে যাবে। ক্ষতিগ্রস্থ হবে দক্ষিণ ইউনিয়নের বঙ্গের চর, সাতপাড়া,দ্বিজয়পুর, আনন্দপুর, রহিমপুর, বীরচন্দ্রপুর, সাহেবনগর আংশিক গ্রামের কয়েক হাজার মানুষ ।
তারা দাবী করেন সামন্য পিছিয়ে নিয়ে নকশাটি পরিবর্তন করা হলে বেঁচে যাবে কয়েক হাজার জনগনের মার্কেট সহ ধর্মীয় স্থাপনা। মানববন্ধনে সাত গ্রামের কয়েকশত গ্রামবাসী অংশ গ্রহন করেন।পরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য