,

এবার মুগ্ধতা ছড়াচ্ছে ‘বিশ্বসুন্দরী’

news-image

অনলাইন ডেস্ক : ছোট পর্দার খ্যাতনামা নির্মাতা চয়নিকা চৌধুরী এবার বড় পর্দায় নিয়ে এসেছেন ‘বিশ্বসুন্দরী’। সিয়াম-পরী জুটির এই সিনেমা শুক্রবার (১১ ডিসেম্বর) দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এদিকে ‘বিশ্বসুন্দরী’ দেখতে প্রথম দিনেই সিনেমা হলগুলোতে ছিল উপচেপড়া ভিড়। দর্শক চাপ সামলাতে বাড়তি শোয়ের ব্যবস্থা করে রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘বেশ ভালো সাড়া পাচ্ছি। শুক্রবারের সব টিকিট সোল্ড আউট। বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। ভেবেছিলাম করোনার মধ্যে দর্শক উপস্থিতি কম হবে। আমি যখন শো শেষ করে বের হয়েছি দেখলাম অনেক ভিড়, খবর পেলাম, পৌনে ৬টার ইভিনিং শোয়ের টিকিটও সোল্ড আউট। মানুষ টিকিট পাচ্ছে না। অনেকেই আমাকে দেখে ছুটে এসে বলেন, টিকিট পাচ্ছি না। তারপর আমি ভেতরে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম যে, কি করা যায়। এর পর দর্শকের চাপ সামলাতে তারা অন্য একটি থিয়েটারে এক্সট্রা একটি শো প্রদর্শন শুরু করেন। এটা ৭টা ১০ মিনিট থেকে শুরু হয়।’

সিয়াম-পরী ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন ও সীমান্ত প্রমুখ। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’-এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য