,

ব্রাহ্মণবাড়িয়ায়  গাঁজাসহ মাদক পাচারকারী আটক,  পিকআপ ট্রাক জব্দ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের কুট্টাপাড়া এলাকায় গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। শনিবার সকালে অভিযানে মাদক পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাকও জব্দ করা হয়।  হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টায় সরাইল উপজেলার গোগদ নামক এলাকায় চেকপোষ্ট বসায় হাইওয়ে পুলিশ।
জেড মেট্রো পিকআপ ট্রাক (ঢাকা-মেট্রো-ণ-১২-১৭৩১) তল্লাশির জন্য থামানোর নির্দেশ দিলে তা পালিয়ে যাবার চেষ্টা চালায়। হাইওয়ে পুলিশ ধাওয়া করে কুট্টাপাড়া এলাকায়
গাড়িসহ মাদক এক পাচারকারীকে আটক করে। আটককৃত মাদক পাচারকারী হলেন
তওফিক মিয়া (২৩)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আলানিয়া গ্রামের
সামসুল আলমের পুত্র।
এসময় পুলিশ গাড়ি তল্লাশি চালিয়ে ৫টি পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করে। খাঁটিহাতা মোঃ মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত গাঁজা ও মাদক পাচার কাজে ব্যবহৃত গাড়ির আনুমানিক মূল্য ৮লক্ষ টাকা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য