,

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিপূরণ দেবে কানাডা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারির টিকা নিয়ে সারাবিশ্বে রয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। এ টিকা নেওয়ার ফলে বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ারও আশঙ্কা করছেন অনেকেই।

টিকা নেওয়ার পর এমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ক্ষতিপূরণ দেবে কানাডার ফেডারেল সরকার। এই লক্ষ্যে দেশটির সরকার ‘ভ্যাকসিন ইনজুরি সাপোর্ট প্রোগ্রাম’ নামের একটি কর্মসূচি ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিনে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। এরপরও নাগরিকদের মনে আস্থা তৈরির জন্যই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার নিয়মিত সংবাদ সম্মেলনে এ ‘ভ্যাকসিন ইনজুরি সাপোর্ট প্রোগ্রামের’ কথা জানান। পরে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়। সরকারি বিবৃতিতে বলা হয়, কেবল কোভিড ভ্যাকসিনই নয়, সব ধরনের ভ্যাকসিনই এ সাপোর্ট প্রোগ্রামের আওতায় থাকবে।

জি-৭ দেশগুলোসহ বিশ্বের ২০টি দেশে এ সহায়তা কর্মসূচি চালু হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে কানাডার কুইবেক প্রভিন্সে এ ধরনের একটি কর্মসূচি ৩০ বছর ধরেই রয়েছে।

এদিকে কানাডার প্রধান চারটি প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে আগামী মঙ্গলবার থেকে দেশটির অন্টারিও প্রদেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৫৪৩ জন এবং মারা গেছেন ১৩ হাজার ২৬৭ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য