,

১ জনের করোনা হওয়ায় সবার যাত্রা বাতিল

news-image

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুর থেকে ছেড়ে যাওয়া রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির একটি প্রমোদতরীতে এক যাত্রীর কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের পর সেটিতে থাকা প্রায় ২ হাজার যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথম যাত্রাতেই এমন দুর্ভোগে পড়ে ১৪ ঘণ্টারও বেশি সময়ের জন্য নিজ কেবিনেই আটকা পড়েন যাত্রীরা। পরে ফিরে যেতে বাধ্য করা হয় প্রমোদতরীটিকে। আলজাজিরা।

গত সোমবার ‘দ্য কোয়ান্টাম অব দ্য সিস’ নামের এই প্রমোদতরী সিঙ্গাপুরের চারপাশে উদ্দেশ্যহীন সমুদ্র ভ্রমণের জন্য মেরিনা বে ক্রুজ সেন্টার থেকে রওনা হয়। কিন্তু একজনের কোভিড-১৯ ধরা পড়ার কারণে চারদিনের এই প্রমোদভ্রমণ মাঝপথে বাতিল করে বুধবারই তরীটিকে বন্দরে ফিরে যেতে হয়েছে।

অথচ এই ভ্রমণের আগে প্রত্যেক অতিথি এবং ক্রুর জন্য করোনাভাইরাস ‘নেগিটিভ’ সনদ দেখানো বাধ্যতামূলক ছিল এবং তারা সেটি দেখিয়েই প্রমোদতরীতে যাত্রার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এত কড়াকড়ি করেও শেষরক্ষা হয়নি।

৮৩ বছর বয়সের একজন পুরুষ ডাইরিয়া নিয়ে প্রমোদতরীর মেডিকেল সেন্টারে ভর্তি হন এবং পরীক্ষায় তার কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। যারা যারা ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন তাদের মধ্যে এখন পর্যন্ত যাদের পরীক্ষা করা হয়েছে তাদের সবার ফলাফলই ‘নেগিটিভ’ এসেছে বলে জানিয়েছে রয়্যাল ক্যারিবিয়ান কর্তৃপক্ষ

এ বছরের শুরুতে করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া শুরু হলে রয়্যাল ক্যারিবিয়ান মার্চ থেকে তাদের ‘ক্রুজ-টু-নোহয়্যার’ এর কার্যক্রম পরিচালনা বন্ধ করে দেয়। তার পর সোমবারই তারা প্রথম আবার তাদের কার্যক্রম শুরু করেছিল।

শুধু সিঙ্গাপুরের নাগরিকরা ‘ক্রুজ-টু-নোহয়্যার’ ভ্রমণ নিতে পারেন এবং এই প্রমোদতরী কোথাও থামে না। সিঙ্গাপুরের টার্মিনাল থেকে সমুদ্র ভ্রমণ শেষে সিঙ্গাপুরেই ফিরে আসে।

করোনার প্রাদুর্ভাবের পর অন্যান্য শিল্পের মতো পর্যটন শিল্প বিশেষ করে প্রমোদতরী চলাচল একদম বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়িকভাবে প্রচুর লোকসানে পড়ে বিভিন্ন কোম্পানি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য