,

মেসিকে কখনোই প্রতিদ্বন্দ্বী ভাবি না : রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : দুজনের শ্রেষ্ঠত্ব নিয়ে কত তর্ক। এক দশকেরও বেশি সময় লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথে মেতে আছে ফুটবল বিশ্ব। কিন্তু পর্তুগিজ তারকা রোনালদোর কথা, মেসিকে কখনোই প্রতিদ্বন্দ্বী ভাবেন না তিনি।

শেষ ১২ বছরে ১১টি ব্যালন ডি’অর নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন মেসি ও রোনালদো। স্পেনের দুই শীর্ষ ক্লাবে খেলেছেন বলেই দ্বৈরথটা আরো বেশি হয়েছে। তবে লিওনেল মেসি বার্সেলোনাতে থাকলেও ২০১৮ সালে রোনালদো পাড়ি দেন ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে। মাঠে দুজনের লড়াই দেখাটা এখন আর তাই নিয়মিত নয়।

দীর্ঘ দুই বছরের অপেক্ষা শেষে মঙ্গলবার রাতে ফের দুই মহাতারকার লড়াই দেখেছে বিশ্ব। বার্সেলোনার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ফিরতি পর্বের ম্যাচ খেলতে নেমেছিল জুভেন্তাস।

করোনা আক্রান্ত হওয়ায় প্রথম লেগের ম্যাচটা রোনালদো খেলতে পারেননি। তাই মেসি-রোনালদো দ্বৈরথও তখন দেখা হয়নি। জুভেন্তাসের মাঠে সেই ম্যাচে মেসি গোল করেছিলেন। বার্সা জিতেছিল ২-০ তে।

মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই দেখার অপেক্ষার অবসান ঘটে মঙ্গলবার। তবে দ্বৈরথটা ঠিক জমেনি। আসলে জমাতে পারেননি মেসি। রোনালদোর আলো ছড়ানো দিনে ম্রিয়মাণ থেকেছেন আর্জেন্টাইন তারকা। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্প থেকে ৩-০ গোলে জয় নিয়ে ফিরেছে জুভেন্তাস। রোনালদো আদায় করেছেন জোড়া গোল।

ম্যাচ শেষে নিজের ভালো লাগার কথা বলেছেন রোনালদো। তবে মেসির সঙ্গে দ্বৈরথের প্রসঙ্গ আসতেই বলেছেন, ‘মেসির সঙ্গে আমার সব সময়ই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ১২-১৩ বছর ধরে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকছি। আমি তাকে কখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি না।’

আরো বলেন, ‘সে সব সময়ই তার দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করে এবং আমি আমার দলের জন্য সেরাটা দিই। আমরা সব মিলেমিশে এগিয়ে গেছি। আমি নিশ্চিত মেসিকে জিজ্ঞেস করলে সেও একই কথা বলবে। তবে আমরা জানি মানুষ সব সময় প্রতিদ্বন্দ্বী তৈরি করে উত্তেজনা ছড়াতে ভালোবাসে।’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে