,

উল্টো পথে মোটরসাইকেলে বাধা দেওয়ায় বিচারকের ওপর হামলা

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে পতেঙ্গায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় এক বিচারকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন নগরীর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি।

বুধবার বিকেলে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দু’জন হলেন আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসান। আলী আকবর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি। তার বাবা হাজী ইকবালও একই মামলার আসামি। হাজী ইকবালকে ১০ বছর আগে বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়।

অন্যদিকে হামলার শিকার জহির উদ্দিন চট্টগ্রাম ৫ম যুগ্ম জেলা জজ হিসেবে দায়িত্বরত রয়েছেন বলে জানা গেছে।

পতেঙ্গা থানার ওসি জুবায়ের সৈয়দ বলেন, বিচারক মহোদয়ের মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি আটক দুইজন আউটার রিং রোডে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসেন। এ সময় বিচারক মহোদয় সেখানে গাড়ি নিয়ে ছিলেন। উল্টে পথে বেপরোয়া মোটরসাইকেল চালানোর ব্যাপারে জানতে চাইলে তারা হামলা চালায়। স্থানীয়রা দুজনকে আটকে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের আটক করে।

প্রসঙ্গত বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃ সাংগঠনিক সম্পাদক হাজী ইকবালের বিরুদ্ধে খুন চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ২৬ মার্চ নগরীর সল্টগোলা এলাকার একটি স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের এক সভা চলাকালে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে যুবলীগ কর্মী মো. মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ মামলায় আসামি হাজী ইকবাল ও তার ছেলে আলী আকবর আসামি। বন্দর থানা পুলিশ হাজী ইকবালসহ মোট ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য