,

প্রধানমন্ত্রী কাজের মাধ্যমে প্রমাণ করেছেন ইসলামের প্রতি তার কতটা দরদ : ধর্ম প্রতিমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী কাজের মাধ্যমে প্রমাণ করেছেন ইসলামের প্রতি তার কতটা দরদ রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দিয়ে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়েছেন। শত শত এবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত করেছেন। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছেন। একই সাথে অসংখ্য ওলামায়ে কেরামের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকার ও ওলামায়ে কেরামের মাঝে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। কোনো সমস্যা হলে তা আলাপ-আলোচনা করেই সমাধান করা যায়।

তিনি বলেন, ওলামায়ে কেরামের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতীতে যে সুসম্পর্ক ছিল, বর্তমানেও সে সুসম্পর্ক বিদ্যমান রয়েছে।

সোমবার জামালপুরের ইসলামপুর জামেয়া আশরাফিয়া হোসাইনিয়া মাদরাসায় ওলামায়ে কেরাম এবং মাদরাসার ছাত্রদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যে কোনো উগ্রপন্থা কিংবা উগ্ররাজনীতি দেশ ও মানুষের ক্ষতি ছাড়া কোনো কল্যাণ করতে পারে না। উগ্রপন্থার সুযোগ নিয়ে কেউ যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। প্রকৃত আলেমরা কখনো উগ্রবাদকে সমর্থন করেন না।

আশরাফুল উলুম হোসাইনিয়া মাদরাসার পরিচালনা কমিটির সহসভাপতি মাহমুদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুস নাসের, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম প্রমুখ।

খবর: ইউএনবি।

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু