,

নারায়ণগঞ্জে শিরচ্ছেদ করে মুদি দোকানিকে হত্যা

news-image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া মীরেরটেক এলাকায় মো. বিল্লাল হোসেন নামের এক পঞ্চাশোর্ধ ব্যক্তিকে শিরচ্ছেদ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিল্লাল হোসেন কলতাপাড়া মীরেরটেক গ্রামের মৃত রেহাজউদ্দিনের ছেলে।

রোববার রাতে শিরচ্ছেদ করে হত্যার পর তার মাথা নিয়ে যায় খুনিরা। সোমবার সকালে বাড়ির পাশের জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের জন্য ক্রাইম সিনের সদস্যদের খবর দেয়।

সোমবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ উদ্ধার করা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম ও তালতলা ফাঁড়ির ইনচার্জ মো. আহসানউল্লাহ।

নিহতের চাচাতো ভাই লোকমান হোসেন জানান, সোমবার রাত ৮টার পর দোকান বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা হলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন মোবাইল ফোনে কল দিলেও ফোন রিসিভ করেননি। পরে সকালে বাড়ির পেছনের জঙ্গলে তার ছেলে ফয়সাল হোসেন তার বাবার দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ ক্রাইমসিনের জন্য নিরাপত্তা বেস্টনি দিয়ে রাখে।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধারের জন্য ক্রাইমসিনের সদস্যদের খবর দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য