,

মাদক ব্যবসায়ী তপুর ১৫ বছর সশ্রম কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : ইয়াবার মামলায় মাদক ব্যবসায়ী মো. নাছিফ ইকবাল ওরফে তপুকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (০৭ ডিসেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে আসামিকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের জেল দেওয়া হয়েছে।

এর আগে কারাগারে আটক আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। রায় শেষে আদালত আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৭ আগস্ট রাজধানীর শাহবাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. নাছিফ ইকবাল ওরফে তপুকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এরপর শাহবাগ থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়। এরপর ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারী ডিবির উপপরিদর্শক সুলতান মাহমুদ চৌধুরী নয়জনকে সাক্ষী করে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৮ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগগঠন করে বিচারের আদেশ দেন। এ মামলায় বিভিন্ন সময়ে মোট নয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য