,

ছবি এঁকে প্রধানমন্ত্রীর কাছ থেকে লাখ টাকা পুরস্কার স্কুল ছাত্রীর

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : পহেলা বৈশাখের ছবি এঁকে প্রধানমন্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা পুরস্কার পেয়েছে কুষ্টিয়ার স্কুল ছাত্রী মরিয়ম খাতুন ফাইজা। মেয়েটির এমন অর্জনে খুশি বাবা-মাসহ শিক্ষকরা। তার প্রতিভার বিকাশে সর্বাত্মক সহযোগিতা চান পরিবারের সদস্যরা।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম অটিজম স্কুলের ছাত্রী মরিয়ম খাতুন ফাইজা।

পহেলা বৈশাখ। চিরাচরিত বাঙালীর বাংলা নববর্ষ। এ এক অন্যরকম অনুভুতি। চারিদিকে নতুন ধানের মৌ মৌ গন্ধ। এমনই পহেলা বৈশাখের একটি ছবি এঁকেছিলেন মরিয়ম খাতুন ফাইজা।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সম্বলিত পহেলা বৈশাখের কার্ডের সেই ছবিই ফাইজাকে এনে দিলো অভাবনীয় সম্মাননা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছে কিশোরীর প্রতিভা।

গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সেই ছাত্রীটির হতে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত এক লাখ টাকার চেক তুলে দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। এসময় উপস্থিত ছিলেন- ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল প্রমুখ।

এ ব্যাপারে মরিয়ম খাতুন ফাইজা বলেন, ‘এটি আমার জীবনের পরম পাওয়া। জীবনে চলার পথে আজকের এ পাওয়া সারা জীবন মনে থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য