,

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে চট্টগ্রামে হচ্ছে সাইবার ফরেনসিক ল্যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তায় চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে ডিজিটাল সাইবার ফরেনসিক ল্যাব তৈরি হচ্ছে। ইতোমধ্যে ল্যাবের অবকাঠামোগত কাজ শুরু হয়েছে।

জানুয়ারিতে প্রথম পর্যায়ে ১২ জনের প্রশিক্ষণের মাধ্যমে এই বিভাগ এবং ল্যাবের কাজ শুরু হবে। ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে আরও কিছু কর্মকর্তাকে প্রশিক্ষিত করা হবে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের এটিএর (এন্টিটেরোরিজম অ্যাসিসটেন্স) আওতায় এ প্রশিক্ষণ এবং সাইবার ফরেনসিক ল্যাব হচ্ছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সাইবার অপরাধ তদন্ত একটা বিশেষায়িত বিষয়। এই ল্যাব চালু হলে সাইবার অপরাধের পাশাপাশি অন্যান্য মামলা তদন্তেও সহায়ক হবে।

তিনি আরও বলেন, সাইবার বিষয়ক ‍বিভিন্ন অপরাধের বিশ্লেষণ ও রহস্য উদঘাটনে আগে যেসব সুবিধা বাইরে থেকে নেওয়া হত, ল্যাব চালুর ফলে তা এখান থেকেই পাওয়া যাবে।

এ ল্যাব চালু হলে সামাজিক গণমাধ্যমে মাধ্যমে ছড়ানো গুজব নিয়ন্ত্রণেও দ্রুত পদক্ষেপ নেয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন। পাশাপাশি অন্যান্য মামলারও ডিজিটাল সাইবার ফরেনসিক পরীক্ষা করা যাবে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি