,

প্রতি ১০ মিনিটে ইয়েমেনে মারা যাচ্ছে একটি শিশু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে বলেছে, মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে ইয়েমেনের অবস্থা মারাত্মক হতে পারে।

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সর্বাত্মক অবরোধ এবং আগ্রাসনের কারণে এসব শিশু মারা যাচ্ছে বলে ইরনার খবরে বলা হয়েছে।

জাতিসংঘের হিসাব মতে, এ পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে তার মধ্যে বর্তমানেই ইয়েমেনে পাঁচ বছরের কমবয়সী শিশুদের অপুষ্টির হার সবচেয়ে বেশি।

গত মাসের জাতিসংঘ হুশিয়ারি উচ্চারণ করে বলেছিল ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষ আসন্ন।

সৌদি জোটের হামলায় কয়েক বছর ধরে ইয়েমেনের অর্থনীতি তীব্র সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে শিয়া হুতি ও সুন্নিদের মধ্যকার বিভেদ বড় আকার নিয়েছে।

ইরান হুতিদের মদদ দেয়। বিপরীতে পছন্দের সুন্নি সরকার রুখতে হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

এতে কোনো পক্ষই বিজয় অর্জনের অবস্থানে যেতে না পারলেও বিশাল ক্ষতি হয়েছে ইয়েমেনের অর্থনীতির। এ কারণে দীর্ঘমেয়াদি দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য