,

৬০ বছরের পুরোনো গান নতুন করে গাইলেন চঞ্চল-সিঁথি

news-image

বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী সিঁথি সাহা ও অভিনেতা চঞ্চল চৌধুরী এবার জুটি বেঁধে গান গাইলেন। ৩০ নভেম্বর রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ড শেষ হয়। যদিও গানটির তথ্য-পরিচয় জানাতে দ্বিধা প্রকাশ করছেন দুজনেই।

সিঁথি বললেন, ‘আমরা প্রথম গাইলাম একসঙ্গে। আপাতত এটাই বড় বিষয়। গানের বাকি তথ্য দিয়ে মজা নষ্ট করতে চাই না।’

এদিকে চঞ্চল চৌধুরী জানান, ১০ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো মঞ্চে গানটি পরিবেশন করবেন তারা দুজনে।

জানা গেছে, ৬০ দশকের সিনেমার জনপ্রিয় একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন চঞ্চল-সিঁথি। এটির সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ।

সিঁথি বলেন, ‘গানটির মূল শিল্পী মাহমুদুন্নবী ও হাসিনা মমতাজ। ৬০-এর দশকের একটি সিনেমার গান। এর বাইরে আর কিছু বলবো না। আমরা আসলে এই পরিবেশনা দিয়ে সেদিন বড়সড় সারপ্রাইজ দিতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য