,

নাইজেরিয়ায় কর্মরত ৪৩ শ্রমিককে একসঙ্গে গলা কেটে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি ধানক্ষেতে কর্মরত ৪৩ শ্রমিককে একসঙ্গে হত্যা করেছে হামলাকারীরা। গত শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কশোবি নামে একটি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, তাদের সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’কে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বলেন, ৪৩টি মরদেহ পেয়েছি। সবাইকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে ছয়জনকে।

স্থানীয় এক নেতার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।
দেশটির উত্তর-পূর্বাংশে বোকো হারাম ও ইসলামিক স্টেট (আইএসডব্লিউএপি) বেশ সক্রিয়। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ অধিবাসী।

শনিবারের হামলার বিষয়ে কোলো বলেন, এটা বোকো হারামের কাজ, তাতে কোনো সন্দেহ নেই। তারা এই এলাকায় কৃষকদের ক্রমাগত আক্রমণ করছে।

ইব্রাহিম লিমান নামে আরেক স্থানীয় যোদ্ধা জানান, নিহত কৃষকরা কাজের খোঁজে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী সোকোতো অঞ্চল থেকে কশোবি এসেছিলেন।

তিনি বলেন, মোট ৬০ জন কৃষকের সঙ্গে ধানক্ষেতে কাজ করার চুক্তি ছিল। ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন ছয়জন। আরও আট কৃষক নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য