,

না ফেরার দেশে ওস্তাদ শাহাদাত হোসেন খান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : এবার না ফেরার দেশে চলে গেলেন সঙ্গীত জগতের আরেক কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বরেণ্য সরোদ শিল্পী ওস্তাদ শাহাদাৎ হোসেন খান।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে মারা যান তিনি। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বরেণ্য এই সরোদ শিল্পী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্যক শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন ওস্তাদ শাহাদাত হোসেন খান।

বিষয়টি নিশ্চিত করে ওস্তাদ শাহাদাত হোসেন খানের ভাগনে সেতার বাদক ফিরোজ খান জানান, করোনায় আক্রান্ত হলে ১২ দিন আগে তিনি ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন। সেখানে শনিবার সন্ধ্যায় মারা যান।

ওস্তাদ শাহাদাৎ হোসেন খান ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি। ১৯৫৮ সালের ৬ জুলাই কুমিল্লা জেলার এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ও সেতার বাদক। তার দুই চাচা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বাহাদুর হোসেন খান এবং সঙ্গীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য