,

মুশফিকের ঢাকা ৮৮ রানেই গুটিয়ে গেল

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাত্র ৮৮ রানে গুটিয়েছে গেছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন নাঈম শেখ। ম্যাচ জিততে মাত্র ৮৯ রান করলেই হবে চট্টগ্রামকে।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলিং তোপের মুখে পড়ে ঢাকা।

একে একে তানজিদ হাসান তামিম (২), সাব্বির রহমান (০), মুশফিকুর রহিম (০), আকবর আলী (১৫), শাহাদাত হোসেন (২), আবু হায়দার রনি (০) বিদায় নিলে চাপে পড়ে যায় ঢাকা।
এক প্রান্তে দাঁড়িয়ে থাকা নাঈম শেখ চেষ্টা করলেও ২৩ বলে ৪০ রান করে ফিরে যান। এরপর বাকি ব্যাটসম্যানরা আর সেই ধাক্কা সামাল দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ৮৮ রানে অলআউট হয় ঢাকা।

চট্টগ্রামের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। এছাড়া অন্য দুই বোলার সৌম্য সরকার ও নাহিদুল ইসলামের ঝুলিতে যায় ১টি করে উইকেট।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে