,

ট্রাম্পকে ‘পুতুল’ বলায় ভিসা পাননি ম্যারাডোনা

news-image

অনলাইন ডেস্ক : সদ্য প্রয়াত ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা সেই ১৯৯৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে ব্রাত্য ছিলেন। সর্বশেষ ২০১৮ সালে তিনি দেশটিতে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। ওই সময় ট্রাম্পকে ‘অপমানজনক’ সম্বোধন করায় তাকে ভিসা দেয়া হয়নি।

যুক্তরাষ্ট্র প্রথমবার ম্যারাডোনার ভিসা কেড়ে নেয় ডোপ টেস্টের পর। ওই সময় তিনি যে ওষুধ ব্যবহার করতেন সেটা ছিল অ্যাজমার চিকিৎসার। তিনি সব সময় দাবি করেছেন, অনৈতিক কিছু করেননি।

ম্যারাডোনা ট্রাম্পকে নিয়ে মন্তব্য করেন ভেনেজুয়েলায় থাকার সময়। তেলেসুর নামক একটি চ্যানেলের টকশো’তে ট্রাম্পকে চিরোলিতা (ডামি বা পুতুল) বলেন।

এই শব্দটি আর্জেন্টিনার আঞ্চলিক ভাষায় তুচ্ছার্থে ব্যবহার হয়ে থাকে।

তার আগে রাশিয়ান টিভি আরটির এক অনুষ্ঠানে ম্যারাডোনা বলেছিলেন, ট্রাম্প তার কাছে এক কৌতুকের মতো। তাকে কার্টুনের মতো মনে হয়। যখনই তিনি টেলিভিশনে ট্রাম্পকে দেখেন, চ্যানেল বদল করে ফেলেন।

ম্যারাডোনা ওই সময় সাবেক স্ত্রীর একটি মামলা লড়ার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি। তখন তার আইনজীবী একাই ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লোডিয়া ভিলাফেইনের সঙ্গে মামলা লড়ার জন্য মায়ামিতে যান।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে