,

অনলাইনে মোবাইল কিনে বাক্সে পেলেন কাঠের টুকরা

news-image

অনলাইন ডেস্ক : ফেসবুকে কম দামে মোবাইল ফোন বিক্রির চটকদার বিজ্ঞাপন দেখে অর্ডার করেন এক ব্যক্তি। অর্ডার বুঝে নিয়ে ফোনের বাক্সটি খুলে দেখেন বাক্সভর্তি কাঠের টুকরা। ওই ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর রূপনগরে অভিযান চালিয়ে আবুল কালাম নামে ওই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক মঙ্গলবার বলেন, আবুল কালাম ভিন্ন নামে ফেসবুকে একটি ফেক আইডি চালাতেন। সেই আইডি থেকে জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নামে স্যামসাং কোর এ-২ মডেলের মোবাইল ফোন বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রির বিজ্ঞাপন দেন। পরে এক ব্যক্তি ৮০টি মোবাইল ফোন কিনবেন বলে অনলাইনে অর্ডার দেন।

তিনি সাড়ে ৩ লাখ টাকা পরিশোধও করেন। কিন্তু ডেলিভারির সময় মোবাইল ফোন না দিয়ে মোবাইল বাক্সের ভেতর কাঠের টুকরা দিয়ে দেন প্রতারক আবুল কালাম। এভাবে তিনি দীর্ঘদিন বিভিন্ন জনের সঙ্গে অনলাইনে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারক আবুল কালামের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য