,

অন্তঃসত্ত্বা হয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে কাজ করছেন আনুশকা শর্মা

news-image

অনলাইন ডেস্ক : ২২ গজে বিরাট কোহলির খারাপ পারফরম্যান্সের জন্য বহুবার কাঠগড়ায় তোলা হয়েছে আনুশকা শর্মাকে। কিন্তু নিজেদের কাজের প্রতি যে দুই তারকাই বিন্দুমাত্র অবহেলা করেন না, তা অতি নিন্দুকও মনে মনে জানেন। বিরুষ্কার ক্যারিয়ার গ্রাফই তার প্রমাণ দেয়। করোনা কালেও যার ব্যতিক্রম হল না। অন্তঃসত্ত্বা অবস্থাতেই কোভিড বিধি মেনে শুটিং ফ্লোরে নেমে পড়েছেন বলিউড ডিভা। আর দেশের হয়ে মাঠে নামতে প্রস্তুতিতে ব্যবস্থা অধিনায়ক কোহলি।

আইপিএল সফরে স্বামীর সঙ্গে থাকতে আনুশকা উড়ে গিয়েছিলেন আমিরশাহী। কোহলির জন্মদিন থেকে মা হতে চলার সেলিব্রেশন, সবই সারেন আরসিবি দলের সঙ্গে। টুর্নামেন্ট শেষে সেখান থেকেই অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন কোহলি। আর বাড়ি ফিরেছেন আনুশকা। দিওয়ালিও কেটেছে বিরাটকে ছাড়াই। তবে দু’জনই জানেন, কাজের গুরুত্ব। তাই কোনও নালিশ নেই। শুধু আছে কাজের প্রতি নিষ্ঠা। সম্প্রতি একটি ছবি পোস্ট করে আনুশকা জানিয়ে দিয়েছিলেন শুটিং ফ্লোরে নেমে পড়েছেন তিনি। ছবিতে প্রত্যেকে ছিলেন PPE কিট পরে। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আনুশকা শুটিংয়ের বেশ কয়েকটি নতুন ছবি। যা প্রশংসা কুড়োচ্ছে নেটিজেনদের।

জানুয়ারিতেই প্রথমবার মা হবেন আনুশকা। অর্থাৎ প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা আনুশকা। এই অবস্থায় সাধারণত বিশ্রামেই থাকেন গর্ভবতীরা। কিন্তু আনুশকা ব্যস্ত কাজে। একটি বিজ্ঞাপনের শুটিং করছেন তিনি। তার ভ্যানিটি ভ্যান থেকে নামার মুহূর্তই ভাইরাল হয়েছে। তার পরনে সবুজ রঙের গাউন। মুখে মাস্ক। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের স্টুডিওতে টানা সাতদিন শুটিং করবেন তিনি। শুটিংয়ের সঙ্গে যুক্ত একজন জানান, ফ্লোরে সারাক্ষণ দারুণ চনমনে থাকেন আনুশকা। আসলে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরে মন মেজাজ ভাল তার। কোভিড বিধি মেনেই ঘোরাফেরা করছেন। শুটিংয়ে কোনও সমস্যা হচ্ছে না বলেই জানা গিয়েছে।

এদিকে, ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু ভারতীয় দলের করোনা পরবর্তী যুগ। যার জন্য কোয়ারেন্টাইন পিরিয়ডেও প্রস্তুতির ঘাটতি রাখছেন না কোহলি। জিমে ঘাম ঝড়ানো থেকে নেট প্র্যাকটিস, সবই চলছে পুরোদমে।

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা