,

মাস্ক হচ্ছে শ্যাডো ভ্যাকসিন : তথ্য প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেন, ‘এখন পর্যন্ত কার্যকর কোনো টিকা বাজারে আসেনি। আর সে কারণেই মাস্ক হচ্ছে শ্যাডো ভ্যাকসিন। স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতার বিকল্প নেই।’

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা কাটাতে মাস্ক পড়ার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অনুষ্ঠিত পথসভা ও বিনামূল্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

‘সম্প্রতি বাংলাদেশ’ নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। পরে পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
পথসভায় সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান বাবু, সম্প্রীতি বাংলাদেশ-এর সদস্য সচিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

এরআগে গত ২১ সেপ্টেম্বর রাতে ‘নো মাস্ক নো সার্ভিস’ শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। সংগঠনের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় ওয়েবিনারে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক ও ফার্মেসি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ ব ম ফারুক, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য