,

জানাজায় লাখো মানুষের ঢল, সমাহিত সারোয়ার সাঈদী

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : লাখো মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বাদ আসর আড়াইবাড়ি আলিয়া মাদরাসা সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গোলাম সারোয়ার সাঈদীর বড় ছেলে গোলাম সোবহান সাঈদী।

জানাজার শুরুতেই গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে ফোনে সমবেদনা জানান ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক।

৫২ বছর বয়সী গোলাম সারোয়ার শনিবার (২১ নভেম্বর) ভোরে ইন্তেকাল করেন।

তার জানাজায় অংশ নিতে দুপুর থেকেই জানাজা মাঠে মানুষজন আসতে শুরু করেন। মাঠে জায়গা না পেয়ে অনেকেই মাঠের আশপাশ এলাকায় অবস্থান করে জানাজায় অংশ নেন।

কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন ও কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ বিশিষ্ট আলেমরা জানাজায় অংশ নেন।

জানাজা শেষে আড়াইবাড়ি মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে গোলাম সারোয়ার সাঈদীকে দাফন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য