,

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মো. সাইম নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাতে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত সাইম ময়মনসিংহের নান্দাইল থানার চরদিরামপুর এলাকার হাছেন আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায় জানান, আশুলিয়া থানার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন সাইম। সন্ধ্যায় হঠাৎ করে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাইমের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নম্বর-২৩(১২)১৭, ধারা- নারী ও শিশু নির্যাতন আইন ৯(২) রুজু ছিল বলে জানান ওই জেল কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর