,

আওয়ামী লীগই আমার পরিবার : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাকালে ঘরবন্দি জীবনের স্মৃতিচারণ করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগই আমার পরিবার। আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে পারলে, কথা বলতে পারলে আমার মন ভাল হয়ে যায়।

তিনি হাসতে হাসতে বলেন, “২০০৭-২০০৮ এ ছিলাম ছোট জেলে, এখন আছি বড় জেলে। করোনা আমাদের এই পরিস্থিতি সৃষ্টি করেছে। যখনই সুযোগ পাব তখনই দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করব, কথা বলব।”

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আগামীতে করোনার আরও একটি ধাক্কা আসতে পারে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মী ও দেশবাসী সবাইকে সচেতন থাকতে হবে। আর সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।”

শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই করোনায় বিশ্ব যখন বিপর্যস্ত, তখন আমরা আমাদের অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে পেরেছি।”

এ সময় তিনি সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য