,

ইথিওপিয়ায় আটকা ১০৪ বাংলাদেশি

news-image

নিউজ ডেস্ক : ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় সংঘাতপূর্ণ তিগ্রাই অঞ্চলে ১০৪ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক আটকা পড়েছেন। তাদের অন্য জায়গায় সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে একটি পোশাক সংস্থা।

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার জানান, ডিবিএল ইন্ডাস্ট্রিজ পিএলসি’র কারখানা চত্বরে বোমা ফেলা হয়েছে এবং ওই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য শ্রমিকদের সহায়তার প্রয়োজন।

ওই কারখানায় বাংলাদেশি ও ইথিওপিয়ানসহ প্রায় দুই হাজার শ্রমিক কাজ করতেন। ইথিওপিয়ান শ্রমিকেরা নিজ নিজ আবাসস্থল থেকে কারখানায় এসে কাজ করলেও বাংলাদেশিরা ছিলেন ওই কারখানার কম্পাউন্ডের ভেতরেই। সংঘাত শুরুর পর তাদেরকে পাশে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ডিবিএল কর্তৃপক্ষ।

কর্মকর্তারা বলেন, ‘আমাদের কর্মীরা এখন নিরাপদে আছে। বিরোধপূর্ণ অঞ্চল থেকে শ্রমিকদের আরও দূরে সরিয়ে নিতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি।’

সেখানকার পরিস্থিতি এখনো অস্থিতিশীল এবং সহিংসতা যেকোনো সময় আরও বাড়তে পারে।

ইথিওপিয়ায় বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানিয়েছেন, দূতাবাস পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, ‘আটকা পড়া শ্রমিকদের সরিয়ে নেওয়ার জন্য আমরা ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। প্রাথমিকভাবে আমরা তাদের নিরাপদ অঞ্চলে স্থানান্তরের চেষ্টা করছি।’

ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক ফেইসবুক বার্তায় বলা হয়, ‘যুদ্ধাক্রান্ত তিগ্রাই অঞ্চলের আঞ্চলিক রাজধানী মেকেলে থেকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, সেখানে থাকা বাংলাদেশিরা এখন পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে আছেন। তাদেরকে উদ্ধার করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে এবং এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহের সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য