,

বিলুপ্তির পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঐতিহ্যবাহী গ্রে হাউন্ড কুকুর 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গ্রে-হাউন্ড কুকুরের খ্যাতি বিশ্ব জুড়ে। চেহারার আকৃতি, আচার-আচরণে অন্যসব কুকুর থেকে একেবারেই আলাদা। কথিত আছে, প্রায় ২শ বছর আগে তদানীন্তন জমিদার দেওয়ান মজতুবা
আলী একজন ব্রিটিশের কাছ থেকে একটি হাতির বিনিময়ে চৌকস এই কুকুরটি সংগ্রহ করেন। ৮০’র দশক পর্যন্ত এই গ্রে হাউন্ড জাতের কুকুরে উপজেলার বিভিন্ন স্হানে সমৃদ্ধ থাকলেও বর্তমানে এর অস্তিত্ব অনেকটাই হুমকীর মুখে। প্রয়োজনীয় সংরক্ষণ ও পরিচর্যার অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে গ্রে হাউন্ড কুকুর। এক সময় উপজেলার প্রায় বাড়িতে ছিল দেশ বিদেশে খ্যাত এই কুকুরের আনাগোনা। চৌকস অনুভূতি, সাহস আর রণকৌশলের কারণে এর ব্যাপক চাহিদা থাকলেও কালের বির্বতনে বিরল প্রজাতির এই প্রাণিটি এখন আর তেমন চোখে পড়ে না। প্রয়োজনীয় উদ্যোগ ও অর্থাভাবে হারিয়ে যেতে বসেছে সরাইলের ঐতিহ্যবাহী এই গ্রে হাউন্ড কুকুর।
সরেজমিনে ঘুরে আর খোঁজ নিয়ে জানা যায়, এই কুকুর পালনে এক সময় বেশ কিছু পরিবার জড়িত থাকলেও প্রয়োজনীয় পৃষ্টপোষকতার অভাবে এখন মাত্র উপজেলার নোয়াগাঁও গ্রামের দুটি পরিবার পূর্ব পুরুষদের এই ঐতিহ্য ধরে রেখেছেন।প্রতিটি বাচ্চা কুকুর ১৫ থেকে ২০
হাজার টাকা এবং বড় কুকুর গুলো আকার, রং এবং লিঙ্গভেদে ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।
নোয়াগাঁও গ্রামের যতন লাল রবিদাস বলেন,কুকুর লালন পালন করতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে আমাদের। প্রতিটি কুকুরের খাবার বাবদ প্রতিদিন ২/৩ শ টাকা খরচ হয়। প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে না পাড়ায় ব্যয়বহুল এই কুকুর পালন দিনে দিনে হারিয়ে যাচ্ছে। তিনি আরোও বলেন, ধারদেনা ও কুকুরের বাচ্চা বিক্রী করে অনেক কষ্টে ধরে রেখেছেন হাউন্ডের ঐতিহ্য। সুদমুক্ত ঋণ ছাড়াও এটি সংরক্ষণে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।
স্হানীয় বাসিন্দা ইদ্রিস মিয়া বলেন, খাদ্যের অভাবে ঐতিহ্যবাহী এই কুকুর হারিয়ে যাচ্ছে। যারা এই কুকুর লালন-পালনের সাথে জড়িত তারাতো নিজেরাই আর্থিক অভাব অনটনের মাঝে আছে। কুকুরের খাবার কোথায় থেকে জোগাড় করবে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রাণি সম্পদ কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান বলেন, যারা এই জাতের কুকুর লালন-পালন করছেন তাদের সাথে কথা বলে এর সমাধান বের করতে হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের