,

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে জাদুশিল্পী জুয়েল আইচ

news-image

ডেস্ক রিপোর্ট : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জাদুশিল্পী জুয়েল আইচ। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে রাখা হয়েছে। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

এই জাদুশিল্পীর স্ত্রী বিপাশা আইচ বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়েল আইচের জ্বর, কাশি রয়েছে। শ্বাসকষ্ট না থাকলেও অক্সিজেন দেওয়া হচ্ছে। কোনো কিছুর স্বাদ-গন্ধ পাচ্ছেন না। খাবারে একরকম অনীহা কাজ করছে। করোনা ছাড়াও জুয়েল আইচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।

এর আগে গত ৪ নভেম্বর থেকে জুয়েল আইচ জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করান, পাশাপাশি বুকের সিটি স্ক্যান করান। পরে পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, তার করোনা পজিটিভ। তার ফুসফুসও সংক্রমিত হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিপাশা আইচ আরও জানান, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই হাসপাতালে নেওয়া হয়। কিন্তু প্রথমে যে হাসপাতালের নিয়ে যায় ওখানে চিকিৎসাসেবায় ভালো ছিল না তাই আমরা পরে জুয়েলকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করি। বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য