,

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ ঘর পুড়ে ছাই

news-image

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সংগলশীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ঘর পুড়ে গেছে। এছাড়া আগুনে পুড়েছে নগদ টাকা, আসবাবসহ অন্যান্য মালামাল। শনিবার রাত আটটার দিকে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দালালের বাজার ছোট আলোকমারী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সেখানকার নারায়ন চন্দ্রের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ও পরে তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ১৩টি বসত ঘর, রান্না ঘর পাঁটটি ও গোয়াল ঘর চারটি পুড়ে যায়। এছাড়া নগদ টাকা ও অন্যান্য আসবাব পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান জানান, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই শ্রমিক মানুষ। দিন আগে দিন খায়। কেউ আবার ইপিজেড এ কাজ করেন। তারা সর্বস্ব হারিয়েছেন।

উত্তরা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাদশাহ মাসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য