,

টিম ট্রাম্প এখনো মাঠ ছাড়তে নারাজ

news-image

অনলাইন ডেস্ক : চারদিক থেকে জো বাইডেনের জয়ের খবর আসলেও নির্বাচন ছেড়ে দেওয়া হবে না বলে পরিষ্কার করেছেন ট্রাম্পের প্রচারকর্মীরা।

যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শুক্রবার সকালে ক্যাম্পেইন জেনারেল কাউন্সিল ম্যাট মরগান বলেছেন, এই নির্বাচন শেষ হতে এখনো অনেক বাকি। চারদিক থেকে মিথ্যা খবর আসছে।

‘জর্জিয়ায় আবার গণনার দিকে যাচ্ছে। আমরা চূড়ান্ত হিসাবে জয়ের ব্যাপারে আশাবাদী। অনেক জায়গায় অনিয়ম হয়েছে। আমরা আদালতে যাবো।’

সর্বশেষ হিসাব অনুযায়ী, ট্রাম্প জিতেছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট, অন্যদিকে বাইডেনের এ সংখ্যা ২৬৪। জর্জিয়ার ১৬টি জিতে নিলে তিনি অনায়াসে ২৭০ এর ‘ম্যাজিক ফিগার’ ছাড়িয়ে যাবেন। সে ক্ষেত্রে তাকে আর পেনসিলভানিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা ও আলাস্কার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।

ফক্স নিউজ জানিয়েছে, জর্জিয়ায় মোট ৯৯ শতাংশ ভোট গণনার ফল পাওয়া গেছে। বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ); অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ)। যে ১ শতাংশ ভোট গণনা বাকি, তাতে ভোটের সংখ্যা ৫০ হাজারের মতো।

সিএনএনের খবরে বলা হয়েছে, বাইডেন তার জন্মভূমি পেনসিলভানিয়ায়ও শুক্রবার সকাল নাগাদ (বাংলাদেশ সময় সন্ধ্যা) ৫ হাজার ৫৮৭ ভোটে এগিয়ে গেছেন। এখানে ২০টি ইলেকটোরাল ভোট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য