,

হারলেও ২০২৪ সালে ফের প্রতিদ্বন্দ্বীতা করবেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনের ফল যেদিকে আগাচ্ছে তাতে পরাজয়ের পথেই রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য হাল ছাড়ছেন না রিপাবলিকান পার্টির এ প্রার্থী। এবারের নির্বাচনে হেরে গেলে তিনি ২০২৪ সালের নির্বাচনে ফের প্রার্থী হবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, ট্রাম্পের সাবেক পরামর্শক বিবিসির রেডিও ফোরকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। ব্রায়ান ল্যাঞ্জা নামের ওই পরামর্শক ২০১৬ সালের নির্বাচনের সময় ট্রাম্পের প্রচার কমিটির জনসংযোগ পরিচালকের দায়িত্বে ছিলেন।

সাক্ষাৎকারে ব্রায়ান ল্যাঞ্জা জানিয়েছেন, ট্রাম্প এবারের হাড্ডাহাড্ডি ভোটে হেরে গেলেও পরেরবার ভালো সম্ভাবনা নিয়ে তিনি ফের প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন। এ ক্ষেত্রে আইনি কোনো বাধাও নেই। তিনি বলেন, ‘২০২৪ সালে ট্রাম্প যে বয়সে পৌঁছাবেন, সেটি এখন বাইডেনের যে বয়স তার চেয়ে কম। ফলে সে সময়ে তার জন্য বয়স কোনো প্রতিবন্ধকতা হবে না।’

তিনি বলেন, ‘নির্বাচনে বিজয়ী হলে বাইডেনের সামনে গোটা দেশকে করোনার মহামারি থেকে বের করে আনার সুযোগ থাকবে। আমরা দেখব এতে তিনি কতটা সফল বা ব্যর্থ হন। অন্যদিকে রিপাবলিকান পার্টিতে এমন কেউ নেই যিনি ট্রাম্পের ফের প্রতিদ্বন্দ্বিতার পথে বাধা তৈরি করতে পারেন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা নিয়ে যে প্রশ্ন তুলেছেন তাতে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে খাটো করা হয়েছে কিনা-এমন প্রশ্নে ব্রায়ান বলেন, ‘আমি তা মনে করি না। চার বছর আগে ট্রাম্পের বিজয়ের পর ডেমোক্রেটরাও প্রচার চালিয়েছিল যে, ভোটের ফল বদলে দেওয়ার পেছনে রাশিয়ার কারসাজি আছে।’

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি দুই বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে এক ব্যক্তি প্রেসিডেন্ট পদে দুইবারের বেশি নির্বাচনে লড়তে পারবেন না-এমন কোনো বাধ্যবাধকতা নেই।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের