,

ঠান্ডায় শিফনের পাতলা শাড়িতে শুটিং করছিলেন ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায়ের রসায়ন আজও তাদের ভক্তদের মনে নাড়া দেয়। আর ‘মহব্বতে’ ছবি ছিলো তাদের রসায়নের অন্যতম ছবিগুলোর মধ্যে একটি। ছবির প্রত্যেকটি গান সেসময় তুমুল জনপ্রিয় হয়েছিল। হামকো হামিসে চুরালো গানটিতে বরফাবৃত পাহাড়ের বুকে শিফন শাড়ি ঐশ্বরিয়া রায় মুগ্ধ করেছিলেন দর্শকদের।

ঠিক ২০ বছর আগে আদিত্য চোপড়া পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবি নিয়েই বেশ কিছু স্মৃতিচারণ করেছেন পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খান।

লন্ডনে কনকনে ঠান্ডায় শুটিং হয়েছিল। ঠান্ডাতে নির্লিপ্তভাবে কাজ করে গিয়েছিলেন ঐশ্বরিয়া। তিনি বলছেন, ঐশ্বরিয়া খুবই পেশাদার। লন্ডনের হাড় হিম শীতে একটি পাতলা লেসের শাড়ি পড়ে কাজ করছিলেন। কিন্তু মুখে একবারো কোন অসুবিধার কথা প্রকাশ করেননি। ওর আর শাহরুখের রসায়ন এই ছবিতে বিশেষ জায়গা করে নিয়েছিল। এক লড়কি থি দিবানি সি কবিতায় ওরা যেভাবে অভিনয় করেছিল তা আইকনিক।

ফারহা আরো বলছেন, আমরা সেসময় কনকনে ঠাণ্ডা এবং বৃষ্টির রাতে শুটিং করেছিলাম। দুটি গানের শুটিংয়ের জন্য আমরা সুইজারল্যান্ড গিয়েছিলাম। তার মধ্যে একটি হলো হামকো হামিসে চুরালো। আমার মনে হয় এই গানটি ছবির অন্যতম সুন্দর গান ছিল।

শাহরুখ খুব তাড়াতাড়ি নাচের স্টেপ গুলি তুলে ফেলতে বলে জানিয়েছেন ফারহা। তিনি বলছেন, ওই ছবির আগে আরো বেশ কিছু ছবিতে আমার ততদিনে শাহরুখের সঙ্গে কাজ করা হয়ে গিয়েছে। তাই বাচ্চারা মানে উদয় চোপড়া, শামিতা শেটি, জিমি শেরগিল, কিম শর্মা, যুগল হংসরাজ এবং প্রীতি ঝাঙিয়ানি দুমাস রিহার্সাল করেছিল। কিন্তু শাহরুখ এসে মাত্র ২ মিনিটে নাচ তুলে ফেলত।

৯ এর দশকে এই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রাই, উদয় চোপড়া, শামিতা শেটি, জিমি শেরগিল, কিম শর্মা, যুগল হংসরাজ এবং প্রীতি ঝাঙিয়ানি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য