,

এবার নিজ দেশের জনগণের ক্ষোভের মুখে ফ্রান্স প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম-ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ মন্তব্যের পর থেকে এর প্রতিবাদ জানাচ্ছে মুসলিম দেশ গুলো। এবার সেই বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছে ফ্রান্সের সাধারণ মানুষও।

শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের ডাক দিলেও খোদ ম্যাক্রোঁর বিরুদ্ধে জাতিগত ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছেন তারা। নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চান ম্যাক্রোঁ-এমন অভিযোগ তাদের।

সাধারণ ফরাসিরা বলেছেন, ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির জন্য দায় এড়াতে পারেন না প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ ক্ষমতায় আসার পর থেকেই ফ্রান্সে ধর্মীয় সহিষ্ণুতার অবনতি হচ্ছিল। তিনি খুবই নেতিবাচক মনোভাবের মানুষ। ম্যাক্রোঁ ধর্মীয় বিভেদ সৃষ্টি করছেন। আর এটাই ছিল সবশেষ বিভাজন।
ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ব্যাপক সমালোচনা আর পণ্য বয়কটে এমনিতেই চাপের মুখে ফরাসি প্রেসিডেন্ট। দেশটির এমন পরিস্থিতির জন্য খোদ ইমানুয়েল ম্যাক্রোঁকেই দোষারোপ করছেন ফ্রান্সের সাধারণ মানুষ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য