,

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

news-image

মাদারীপুর প্রতিনিধি : কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে পরীক্ষামূলক ৩টি ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকালে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুমিল্লা ও ফরিদপুর ফেরি ছেড়ে কাঁঠালবাড়ী ঘাটে এসে পৌঁছে। এছাড়া কাঁঠালবাড়ী ঘাট থেকে ফেরি কাকলী শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

প্রায় টানা ২২ দিন ফেরি বন্ধ থাকার পরে সীমিত আকারে পরীক্ষামূলক ফেরি ৩টি চলাচল শুরু করেছে।

পরিবহন চালক ও যাত্রীরা দাবি করেন, ঘাটটি যেন এখন থেকেই সীমিত আকার হলেও চলাচল অব্যাহত থাকে। না হলে দক্ষিণাঞ্চলের যাত্রীরা দিনের পর দিন দুর্ভোগের শিকার হন। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক আগের মতোই চলাচল স্বাভাবিক থাকলেও নাব্য সংকটে ডুবোচরে আটকে মাঝে মধ্যেই লঞ্চ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট ম্যানেজার আব্দুল আলীম মিয়া বলেন, কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। এখন নাব্য সংকট কিছুটা কেটে যাওয়ায় সীমিত আকারে পরীক্ষামূলক কয়েকটি ফেরি চালু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য