,

আর্সেনাল-মিলানের বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা কাপে নিজ নিজ ম্যাচে বড় জয় পেয়েছে আর্সেনাল ও ইন্টার মিলান। সেই সঙ্গে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে দল দুটি।

বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে আইরিশ ক্লাব ডুনডাককে ৩-০ ব্যবধানে হারায় আর্সেনাল। একটি করে গোল করেন স্ট্রাইকার এডওয়ার্ড এনকেতিয়া, মিডফিল্ডার জো উইলক ও উইঙ্গার নিকোলাস পেপে।

এর আগে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক র‍্যাপিড উইয়েনকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিল আর্সেনাল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে গানাররা।

দিনের অপর ম্যাচে ‘এইচ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের স্পার্তা প্রাগকে ৩-০ গোলে হারায় এসি মিলান। একটি করে গোল করেন ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ, রাফায়েল লেয়াও ও উইঙ্গার দিওগো দালোত।

পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। এই নিয়ে পেনাল্টি গত পাঁচ শটের মধ্যে তিনটিতে গোল করতে ব্যর্থ হলেন এই সুইডিস তারকা।

এর আগে সেল্টিককে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিল মিলান। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে ইতালিয়ান ক্লাবটি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে