,

দেবীর অবমাননার ভয়ে সিনেমার নাম বদল

news-image

বিনোদন ডেস্ক : ট্রেলার মুক্তি পাওয়ার পরে বিতর্ক। তার জেরে ছবি রিলিজের আগেই নাম বদল। বলিউডের সাম্প্রতিক ইতিহাসে এমন নজির অনেক। আর যদি বড় তারকার ছবি হয়, তবে প্রযোজকেরাও ঝুঁকি নিতে চান না।

দীপাবলি উপলক্ষে অক্ষয় কুমারের ওটিটি রিলিজ ‘লক্ষ্মী বম্ব’ ছবির নাম বৃহস্পতিবার পাল্টে রাখা হলো ‘লক্ষ্মী’। ছবির আগের নাম নিয়ে আপত্তি ছিল উগ্রপন্থী কর্ণী সেনাদের। এর আগে কর্ণী সেনার দাপটে ‘পদ্মাবত’ ছবির নাম বদলাতে বাধ্য হয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

হিন্দু দেবী লক্ষ্মীর অপমান করা হয়েছে অক্ষয়ের ছবির নামে, এই অভিযোগ তুলে ছবির টিমকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল বলে খবর। কর্ণী সেনাদের তরফে এই চিঠি পাঠিয়েছিলেন আইনজীবী রাঘবেন্দ্র মেহরোত্র।

বৃহস্পতিবার সেন্সরের ছাড়পত্র পাওয়ার জন্য ছবিটি পাঠানো হয়। প্রদর্শনের পরে বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা হয় প্রযোজক শাবিনা খান, তুষার কাপুর এবং অক্ষয় কুমারের। তার পরেই বিতর্ক এড়াতে ও দর্শকের আবেগের মর্যাদা রাখতে ছবির নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ দিকে ‘মির্জাপুর’ সিজন টু-এর একটি দৃশ্য ঘিরেও আপত্তি জানিয়েছেন হিন্দি ক্রাইম নভেলের লেখক সুরেন্দ্র মোহন। কুলভূষণ খরবান্দা অভিনীত চরিত্রটির হাতে ‘ধব্বা’ নামের যে বইটি ছিল, সেটি তার লেখা। কিন্তু বইয়ের কনটেন্ট দেখানোর ক্ষেত্রে শৈল্পিক স্বাধীনতা ব্যবহার করেছেন সিরিজের নির্মাতারা। এতে ওই লেখকের ইমেজ কলুষিত হয়েছে বলে দাবি। ওই দৃশ্য বাদ না দিলে সিরিজের লেখক, নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুমকিও দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য