,

অস্ট্রেলিয়া সফরে পরিবারও থাকবে কোহলিদের সঙ্গে

news-image

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে চলতি আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়ায় আড়াই মাসের সফরে যাবে ভারতীয় দল। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে সেই সফরে পরিবারকে সঙ্গে রাখার ব্যাপারে ক্রিকেটারদের অলিখিতভাবে আশ্বস্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কিছুদিন আগে ভারতীয় দলের ক্রিকেটারদের পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া বোর্ডকে অনুরোধ জানিয়েছিলেন সৌরভ। ভারতীয় বোর্ডের অনুরোধ মেনে নিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড।

করোনার কারণে প্রথমে পরিবারের কাউকে অস্ট্রেলীয় সফরে যেতে দিতে রাজি ছিল না ভারতীয় বোর্ড। পরে কিছু সিনিয়র খেলোয়াড়দের অনুরোধে মত বদলায় তারা।

রবীন্দ্র জাদেজার মতো কিছু খেলোয়াড় আইপিএলে পরিবারকে সঙ্গে নিয়ে আসেননি। আড়াই মাসের অস্ট্রেলীয় সফরেও পরিবারকে পাশে না পেলে প্রায় ৬ মাস আলাদা থাকতে হতো। করোনাকালে কোয়রান্টিনে থাকার মানসিক ধকলের কথা ভেবেই বোর্ডের এই সিদ্ধান্ত বদল বলে মনে করা হচ্ছে।

১০ নভেম্বর আইপিএল ফাইনাল। পরের দিনই অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। থাকতে হবে কোয়রান্টিনে। তবে কোয়রান্টিনেও বিরাটদের অনুশীলন করার অনুমতি ইতিমধ্যেই দিয়েছে অস্ট্রেলীয় বোর্ড।

আড়াই মাসের এই সফরে স্বাগতিকদের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি এবং চার ম্যাচের একটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া

২৭ নভেম্বর শুরু ওয়ানডে সিরিজ। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে